ওয়েব ডেক্সঃ
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ‘কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ( শিক্ষকদের সংরক্ষণ ) অধ্যাদেশ ২০১৯’ অনুমোদন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই এই অধ্যাদেশের ফলে শিক্ষক নিয়োগের জন্য সংরক্ষণ প্রার্থীদের সুবিধা প্রদান করার কথা বলা হয়েছে।
সংবিধানের ১৪, ১৬ এবং ২১ ধারা মেনে এই নিয়োগের সিদ্ধান্তের ফলে প্রায় ৫০০০ বেশি শিক্ষক পদে নিয়োগ করা সম্ভব হবে। সংরক্ষণের ব্যাপারে তপশিলি জাতি, উপজাতি ও ওবিসিদের সবাইকে সমান মানদন্ড নির্ধারণ করা হয়েছে। সকল যোগ্য প্রার্থীরা যাতে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমান ভাবে অংশ নিতে পারে, সেই ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদনের পরেই, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এদিন কেন্দ্রীয় ও রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির তাড়াতাড়ি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা পাঠিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news