নীল বণিক
মমতার শাসনকে ধিক্কার জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীও। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় গনতন্ত্রের কথা বলেন। কিন্তু সোমবার রাজ্য ব্যাপি গণতন্ত্র রক্ষায় কেন কড়া ব্যবস্থা নিলেন না। এমনকি উল্টে বিজেপির কর্মকর্তাদের উপর দোষ চাপিয়ে নিজেদের মুখ বাঁচানোর চেষ্টা করল রাজ্যের শাসক দল। শাসক দলের এমন নগ্নরুপ গোটা বিশ্বে বিরল বলে জানান এরাজ্যের বিজেপির পর্যবেক্ষক। তাঁর দাবি পুলিশের উপস্থিতিতেই রাজ্যের শাসক দল জেলায় জেলায় বিজেপির কার্যালয় ভেঙেছে। রাজ্য পুলিশের সামনে তৃণমূলের ক্যাডারদের হাতে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে। পুলিশ প্রশাসন নিরব দর্শক বলে জানান কৈলাস বিজয়বর্গীও।দেশের আইন ব্যবস্থাকে তৃণমূলের কর্মীরা মানছেন না।তাই রাজ্য বিজেপি তৃণমূলের সন্ত্রাস নিয়ে ফের আদালতের দারস্থ হবে বলে জানান তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news