Breaking News
Home / TRENDING / লজ্জা এআইএফএফ, জানুন ক্লিক করে বিস্তারিত

লজ্জা এআইএফএফ, জানুন ক্লিক করে বিস্তারিত

প্রসেনজিৎ মাহাতো

ভারতীয় ফুটবলের আবারও আসছে কালো দিন?‌ মিনার্ভা এফসি–র পর এবার নেরোকা এফসি–র তরফে ক্লাব বন্ধ করে দেওয়ার আওয়াজ উঠল। ক্লাবের সোশ্যাল সাইটে ক্লাব বন্ধের দাবি তুললেন কর্তারা। ক্লাব কর্তারা জানিয়েছেন, অনেক কষ্ট করে টপ ডিভিশন লিগে (আই লিগ) খেলার সুযোগ পেয়েছিল ক্লাব। েশষ দু’বছর বেশ ভাল পারফরমেন্ল করেছিল নেরোকা। কিন্তু, সামনের মরশুমে তাদের সেকেন্ড ডিভিশন লিগ খেলতে হবে। কারণ, আইএসএল খেলার ১৫ কোটি ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়ার ক্ষমতা তাদের নেই। অগত্যা ক্লাব বন্ধ করে দেওয়া ছাড়া দ্বিতীয় অপশন নেই। ফেসবুক পেজে নেরোকা লিখেছে, ‘ভারতীয় ফুটবলে কী হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। অনেক পরিশ্রম এবং টাকা খরচ করে ২০১৭ সালে শীর্ষ ডিভিশন লিগে (আই লিগ) খেলার যোগ্যতা অর্জন করেছিলাম। ২ বছর খেলতে না খেলতেই আবার সেকেন্ড ডিভিশন খেলতে হবে। এরকমটা হলে ক্লাব বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনও রাস্তা নেই। পয়সার দিক থেকে না হলেও, প্রতিভার দিক থেকে আমরা ধনী। কিন্তু, ভারতীয় ফুটবল এখন শুধুমাত্র বড়লোকদের জন্য। সেখানে কঠোর পরিশ্রম করার কোনও জায়গা নেই।’ ফেডারেশন সচিব কুশল দাস এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *