Breaking News
Home / TRENDING / বিজেপির সংকল্প পত্র প্রকাশ, ক্লিক করে জেনে নিন বিস্তারিত

বিজেপির সংকল্প পত্র প্রকাশ, ক্লিক করে জেনে নিন বিস্তারিত

নীল বণিক

সোমবার দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ হল। ইস্তেহার প্রকাশে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, রাজনাথ সিংহ, অরুন জেটলি ও সুষমা স্বরাজ। বিজেপি দাবি করেছে এটি অন্যান্য দলের মত ঘোষণা পত্র নয় এটি তাদের সংকল্প পত্র। পাঁচ বছরে ৭৫ টি লক্ষ্য মাত্রা নিয়েছে বিজেপি। কারণ সামনেই ভারতের স্বাধীনতা ৭৫ বছর পূর্তি হবে। বিজেপির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম হল অভিন্ন দেওয়ানি আইন লাগু ,সৌহার্দ্য পূর্ণ পরিবেশে রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি, জম্মু কাশ্মীরে ৩৫এ ও ৩৭০ ধারা বাতিল করা, নাগরিকত্ব বিল পাশ করানো, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পেনশন দেওয়ার কথা বলা হয়েছে। ইস্তেহারে দেশের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না বলে স্পষ্ট করা হয়েছে।

রাষ্ট্রবাদ, অন্ত্যোদয় ও সুশাসনের উপর জোর দিয়ে ইস্তেহার প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন রাষ্ট্রবাদ আমাদের প্রেরণা, অন্ত্যোদয় আমাদের ধর্ম, সুশাসন আমাদের মন্ত্র। এর উপর ভিত্তি করেই বিজেপির ইস্তেহার প্রকাশ করা হয়েছে। ইস্তেহারে বিবিধ দিকে নজর দেওয়া হয়েছে,তাই এই ইশতেহারের মাল্টি ডায়মেনশন ও মাল্টি লেয়ার রয়েছে বলে জানান মোদী। তিনি বলেন মানুষের চাহিদার কথা মাথায় রেখে ইস্তেহারে লক্ষ্য নির্দিষ্ট করা হয়েছে। তিনি বলেন দেশের উন্নয়নকে গন আন্দোলনে পরিণত করার উদ্দেশ্যে এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে।

ইস্তেহারে বলা হয়েছে,
জলসমস্যা মেটানোর জন্য আলাদা করে জলশক্তি মন্ত্রক ও মৎস্যজীবীদের জন্যও আলাদা মন্ত্রক হবে। গরীবের এম্পাওয়ারমেন্টর উপর জোর দেওয়া হয়েছে, পূর্ব ভারতের বিকাশে বেশি করে নজর দেওয়ার কথা বলা হয়েছে। কৃষক ও ক্ষেত মজুরদের পেনশন দেওয়ার কথা ইস্তেহারে বলা হয়েছে।

অন্যদিকে কৃষকদের জন্য ১ লক্ষ পর্যন্ত কৃষি ঋণে পাঁচ বছর পর্যন্ত সুদ মুকুব করার কথা বলা হয়েছে। তার সঙ্গে বছরে ৬ হাজার টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল সরকার যা পরবর্তীতে লাগু থাকবে। ৬০ বয়সের পর কৃষকদের ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পেনশন দেবে বিজেপি সরকার। বিশেষজ্ঞদের মতে কংগ্রেসের ৭২ হাজার টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি, তা ডিঙ্গিয়ে যেতেই বিজেপির এই প্রতিশ্রুতি।

ইস্তেহারে বলা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হবে। মুসলিম মহিলাদের স্বার্থে তিন তালাক আইন পাশ করে তা বলবত করা হবে।
সমস্ত গরীব পরিবারের জন্য এলপিজি, প্রতি ৫ কিলোমিটারের মধ্যে ব্যাঙ্কিং পরিষেবা চালু, সব রকম সেচ পরিকল্পনা সম্পন্ন করা হবে।এছাড়াও ১৪০০ জন প্রতি একজন চিকিৎসক নিয়োগ, ৭৫টি নতুন মেডিকেল কলেজ নির্মাণ করা হবে। ২০২২ এর মধ্যে সব রেললাইন ব্রডগেজ হবে।

সংকল্প পত্রে অত্যন্ত স্পষ্ট করে বলা হয়েছে সন্ত্রাসবাদের সঙ্গে কোনও আপস নয়। দেশের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হবে। একই সঙ্গে দেশে একসময় নির্বাচন করার চেষ্টা চালিয়ে যাবে সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *