Breaking News
Home / TRENDING / রেলের এইসব পদে বন্ধ মহিলাদের নিয়োগ, জেনে নিন ক্লিক করে

রেলের এইসব পদে বন্ধ মহিলাদের নিয়োগ, জেনে নিন ক্লিক করে

ওয়েব ডেস্ক.

ভারতীয় সংবিধান বলে সব কাজ করার অধিকার রয়েছে। কর্মক্ষেত্রে কেবল লিঙ্গের বিচারে নিয়োগ বা অপসারণ করা যায় না। কিন্তু সম্প্রতি ভারতীয় রেল তাদের বেশ কয়েকটি পদ মহিলাদের পক্ষে কাজ করার ‘অযোগ্য’ বলে জানিয়েছে। এই পদগুলির মধ্যে রয়েছে ইঞ্জিন ড্রাইভার, কুলি, গার্ড, ট্র্যাক ইন্সপেক্টর প্রভৃতি। ভারতীয় রেলের তরফে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়ে জানানো হয়েছে, এইসব পদে যেন শুধুই পুরুষদের নিয়োগ করার অনুমতি দেওয়া হয়। রেলের তরফে এও বলা হয়েছে, যে এইসব পদে কাজ করা মহিলা প্রতিনিধিরাই অসুরক্ষিত এবং পদগুলি কাজের ‘অযোগ্য’ বলে জানিয়েছেন। এরফলে হয়তো ভবিষ্যতে রেলের অনেক বিভাগে মহিলারা কাজ করার সুযোগই পাবেন না। রেলের তরফে অবশ্য জানানো হয়েছে, এই পদগুলি আপাতত সবার জন্যই খোলা। তবে কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা রেলের প্রধান লক্ষ্য। আর কোনও মহিলা কর্মী যদি অসুরক্ষিত মনে করেন তবে তাঁকে দিয়ে জোর করে কাজ করানো উচিত নয়। তবে প্রশ্ন উঠছে, এইসব পদে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার কী কোনও রাস্তাই নেই? এমনিতেই রেলের কর্মীদের মধ্যে কেবল ২-৩ শতাংশ মহিলা কর্মী। এরপর কয়েকটি পদে মহিলাদের নিয়োগ বন্ধ হয়ে গেলে সেই সংখ্যা আরও কমবে। তবে রেল বোর্ডের সদস্যরা মনে করছে এই পদগুলি পুরুষ-নারী সকলের জন্যই কঠিন। ফলে শুধু মহিলাদের জন্য এই পদে নিয়োগ বন্ধ নাও করতে পারে ডিওপিটি। তবে পরিকাঠামোর উন্নয়ন হলে এইসব পদে মহিলা বা পুরুষদের ক৩জ করতে অসুবিধা হবে না বলেই মনে করছে তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *