Breaking News
Home / TRENDING / রুজিরার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করলেন সোমেন মিত্র

রুজিরার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করলেন সোমেন মিত্র

নীল বণিক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, অভিষেকের স্ত্রীর কাছে থাইল্যান্ডের পাসপোর্ট এল কি করে? এই বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া উচিত। সাংসদের স্ত্রীর হওয়া সত্তেও দুদেশের নাগরিকত্ব নিয়ে রুজিরা দেশের আইন ভেঙেছেন বলে দাবি করেন সোমেন মিত্র। কোনও ভারতীয়ই একসঙ্গে দুদেশের নাগরিকত্ব পেতে পারেন না। দেশের সংবিধান সেই কথা বলছে বলে রবিবার প্রদেশ ভবনে সাংবাদিক বৈঠকে জানান প্রদেশ সভাপতি। তাই এই রহস্যের কিনারা করতে তিনি উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান। তাঁর আরও দাবি রাজ্য পুলিশ কাস্টমসের কাজে বাধা দিয়েছে। যা কখনই কাম্য ছিল না বলে মনে করেন সোমেন মিত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *