Breaking News
Home / TRENDING / একই দিনে রাজ্যে জোড়া সভা করবেন মোদী

একই দিনে রাজ্যে জোড়া সভা করবেন মোদী

নীল বণিক

আগামী ৩রা এপ্রিল একই দিনে রাজ্যে জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের সদর দফতরে এক সাংবাদিক বৈঠক করে এইকথা জানান মুকুল রায়। প্রধানমন্ত্রী তাঁর প্রথম নির্বাচনী সভাটি করবেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে। তারপর তিনি দ্বিতীয় সভাটি কলকাতার ব্রিগেডে করবেন বলে জানান মুকুল রায়। একই দিনে ব্রিগেড ও শিলিগুড়িতে জনসভা করে বিজেপি এ রাজ্যে রেকর্ড করবে বলে দাবি করেন তিনি। রাজ্যের কোনও রাজনৈতিক দল একই দিনে এক ব্যক্তিকে নিয়ে দুটি পৃথক জেলায় সভা আগে কোনওদিন করেনি বলেও জানান মুকুল রায়। রাজ্যের দুই প্রান্তে দুটি সভায় রেকর্ড সংখ্যক জমায়েত হবে বলে জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *