তীর্থ মাহাতো
তিনি এলেন, দেখলেন, জয় করলেন। তিনি মানে জিনেদিন জিদান। তঁার হাত ধরে হারের ষ্টেশন থেকে জয়ের জংশনে রিয়েল মাদ্রিদ। লা লিগায় সেল্টা ভিগোকে ২–০ হারোলো রিয়ে মাদ্রিদ। দ্বিতীয় ইনিংসের শুরুটাও জয় দিয়ে মুড়ে রাখলেন জিদান। এ দিন রিয়েল মাদ্রিদ শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ তুলে দেন। প্রথম একাদশে কয়েকটা পরিবর্তন করেন রিয়েল কোচ। তাতেই এই ভোল বদল কিনা, তা নিয়েই জোর তর্ক চলছে। প্রথম একাদশে ফেরেন ইস্কো, বেল, মার্সেলোরা। ৬২ মিনিটে ইস্কোর গোলে এগিয়ে যায় রিয়েল মাদ্রিদ। ৭৭ মিনিটে গ্যারেথ বেলের গোলে ২–০ করে রিয়েল। জয়ের ফলে পয়েন্ট টেবিলে বেশ সুবিধে পেল রিয়েল। ম্যাচ শেষে গ্যালারি থেকে জিদানের নামে ধ্বনিতে মুখরিত হয় মাঠ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news