নেহা চক্রবর্তী:
রাস্তা আটকে দুর্গা পুজো বন্ধ, এই প্রসঙ্গে মুখ খুললেন মুকুল রায়। বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে মুকুল বলেন, “এভাবে বন্ধ করতে চাইলে তো অনেক কিছুই বন্ধ করতে হয়।” অনেক কিছু বলতে মুকুল ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি। তবে সংশ্লিষ্ট মহলের মতে, মুসলিমদের রাস্তা বা ফুটপাথ জুড়ে নমাজ পাঠের ছবিও এই শহরে বা রাজ্যে বিরল নয়। তাদের মতে ‘অনেক কিছু বন্ধ করতে হয়’ বলে মুকুল সেদিকেও ইঙ্গিত করতে পারেন। মুকুল রায় এদিন আরও বলেন, দীর্ঘ দিন ধরে যে সব পুজো চলে আসছে, সেগুলো বন্ধ করলে একটি বড় অংশের মানুষকে আঘাত করা হবে।
মুখ্যমন্ত্রীর প্রতি মুকুলের প্রস্তাব, পুরনো পুজো বন্ধ না করে মুখ্যমন্ত্রী বরং বলুন নতুন করে আর কোনও রাস্তা আটকানো পুজোর অনুমতি দেওয়া হবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news