ওয়েব ডেস্ক:
রাফায়েল চুক্তি মামলায় সরকারের থেকে ১০ দিনের মধ্যে উত্তর চাইল সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালতের তরফে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানানো রাফায়েল বিমান কিনতে কত টাকা খরচ হয়েছে এবং কিসের ভিত্তিতে রিলায়েন্স ডিফেন্সকে ভারতের অফসেট কোম্পানী হিসেবে চয়ন করা হল তা ১০ দিনের মধ্যে বন্ধখামে উত্তর দিতে হবে সরকারকে। এই সিদ্ধান্তের ফলে ব্যাকফুটে মোদি সরকার । আগামি ১৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। উল্লেখ্য, রাফায়েল বিমান চুক্তি নিয়ে প্রাক্তন মন্ত্রী অরুন শৌরি ও যশবন্ত সিংহ সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিলেন। সেই মামলারই শুনানি ছিল আজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news