নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:
বুধবার সূর্যোদয়ের আগেই বাঁকুড়া শহর লাগোয়া ধলডাঙ্গা এলাকায় ৬০ নং জাতীয় সড়কের পাশে রামকিঙ্কর কৃষি নিয়ন্ত্রিত বাজারের একটি পাইকারি দোকানের গুদামে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।বুধবার ভোর বেলায় স্থানীয় কিছু মানুষজন কৃষি নিয়ন্ত্রিত বাজারের একটি গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে । তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ঐ দোকানের মালিককে । খবর পেয়েই দোকানের মালিক বলাই ঘোষ ঘটনাস্থলে এসে দোকানের তালা খুলে দেখেন দোকানের সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে ছাই। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে বৈদ্যুতিক সংযোগ না থাকা সত্ত্বেও কি ভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটল তা নিয়ে তদন্তে বাঁকুড়া সদর থানার পুলিশ। তদন্তের শুরুতেই অগ্নিদগ্ধ দোকানের সামনে থেকেই একটি পেট্রোলের বোতল পায় পুলিশ। পুলিশ পেট্রোলের বোতলটি নিয়ে যায় । প্রায় ছয় লক্ষ টাকার মত জিনিসপত্র ও আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি দোকানের মালিকের।।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news