নীল বণিক
পাঁচ রাজ্যের ভরাডুবির পর কী পশ্চিমবঙ্গ সফর বাতিল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ? এমনটাই কানাঘুষো দলের মধ্যে । দলীয় সূত্রের খবর ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর শিলিগুড়ির সভা বাতিল হতে পারে। জানা গিয়েছ ইতিমধ্যেই সভা বাতিল হতে পারে বলে দিল্লির তরফ থেকে রাজ্য বিজেপিকে জানিয়ে দেওয়া হয়েছে। জরুরী কিছু কাজ থাকার জন্য এই সভা বাতিল করা হয়েছে বলে দিল্লি থেকে জানানো হয়েছে । স্বভাবতই দিল্লির এই সিদ্ধান্তে বেজায় চাপে রাজ্য বিজেপি। দলের একাংশ মনে করছে প্রধানমন্ত্রী রাজ্যে না আসলে নিচু তলার কর্মীদের মনোবলে আরও চিড় ধরবে। তাতে ২০১৯ এর আগে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই যথেষ্ট কঠিন হবে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হলে সবার আগে জরুরী কর্মীদের মনোবল। এমনিতেই গণতন্ত্র বাঁচাও যাত্রা বাতিল হওয়ার পরে অমিত শাহের সফর বাতিল হওয়ায় বিজেপির নিচু তলার কর্মীদের আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছে। তারপর প্রধানমন্ত্রীও না আসলে এরাজ্যে দলকে আরও পিছনে হাঁটতে হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news