Breaking News
Home / TRENDING / রাঁচিতে মেলার প্রদর্শনী থেকে উদ্ধার কলকাতার ৪টি শিশুর মৃতদেহ

রাঁচিতে মেলার প্রদর্শনী থেকে উদ্ধার কলকাতার ৪টি শিশুর মৃতদেহ

ওয়েব ডেস্কঃ

 

বুধবার রাঁচির জগন্নাথপুর মেলায় চারটি বাচ্চার মৃতদেহ পাওয়া গিয়েছিল। ওই বাচ্চা গুলি কবে ও কিভাবে মারা গিয়েছে তা রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পোস্টমর্টেম রিপোর্টেও পাওয়া যায়নি। ওই রিপোর্টকে আরও নিখুঁত ভাবে পরীক্ষা করার জন্য মেডিকেল সায়েন্স একটি বোর্ড তৈরি করেছে। সোমবার ওই বোর্ডের এই সংক্রান্ত বিষয়ে আরও আলোচনা করা হবে। 

 

জানা গিয়েছে, মেলার মধ্যে একটি প্রদর্শনী দেখানো হচ্ছিল। সেখানেই ওই বাচ্চা গুলোর মৃতদেহ রাখা হয়েছিল। বাচ্চা গুলিকে দেখে প্রথমে অনেকে নকল মনে করেছিল। পরে জানা যায় বাচ্চা গুলি আসল। মেলার মধ্যে এই ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃত বাচ্চা গুলিকে উদ্ধার করে পোস্টমর্টেম করতে পাঠায়। 

 

এই ঘটনায় কলকাতার তিন জনকে ওই মেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন বকিল মাইতি, পিন্টু মাইতি ও প্রভাত সিংহ। তাঁরা ওই মেলাতে ১০ টাকা ফি এর একটি প্রদর্শনীর আয়োজন করেছিল। সেখানেই কেমিক্যালের পাত্রে ওই বাচ্চা গুলোর মৃতদেহ ও একটি পশুর মৃতদেহ রাখা হয়েছিল। ধৃতদের কাছ থেকে পুলিশ জানতে পারে, ওই বাচ্চা গুলি তাঁরা কলকাতার গরিব পরিবার থেকে কিনে নিয়ে গিয়েছে। 

 

উল্লেখ্য, ২০১৭ সালে ঝাড়খণ্ডের দেওঘরে এরকমই একটি প্রদর্শনীতে ৯ মাসের কমবয়সী ১২ টি বাচ্চার মৃতদেহ পাওয়া গিয়েছিল। গত বছর সেপ্টেম্বরে কলকাতার একটি এলাকা থেকে প্যাকেটে মোড়া অবস্থায় বাচ্চার ভ্রূণ পাওয়া গিয়েছিল। পুলিশ সেটাকে আবর্জনা বলে তদন্ত বন্ধ করে দেয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *