নীল বণিক
রথযাত্রা বাতিল হতেই জরুরি বৈঠকের ডাক দিল রাজ্য বিজেপি। বুধবার দলের রাজ্য সদর দফতরে এই বৈঠক হবে বলে দলীয় সূত্রে খবর। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনান বুধবার এই জরুরি বৈঠকের ডাক দিয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের সাজানো গোয়েন্দা রিপোর্টের জেরেই সুপ্রিম কোর্টে বিজেপির রথযাত্রা খারিজ হয়ে গেল বলে মন্তব্য বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহের। প্রসঙ্গত, এদিন বিজেপির রথযাত্রায় না করে দেয় দেশের শীর্ষ আদালত। সেই প্রসঙ্গেই রাহুল সিংহ বলেন, আদালতেও রাজ্য সরকার মিথ্যে হলফনামা দিচ্ছে। আদালত রথযাত্রা কর্মসূচীর উপর দাঁড়ি টানলেও, চুপ করে বসে থাকবে না বিজেপি। তার বদলে আদালতের নির্দেশেই বেশি করে সভা করা হবে বলেও জানান রাহুল সিংহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news