নীল বণিক
মোদী, যোগী, শাহের পর এবার রাজ্যে প্রচারে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বৃহস্পতিবার হাওড়ায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী।বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে ৩ টি সভা করবেন বলে জানিয়েছেন জয়ই। একটি হাওড়ায় ও দুটি মালদায়।
বিজেপির দলীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ কলকাতায় নামার পর হেলিকপ্টারে আমতা পৌঁছবেন। সেখানে স্পোর্টিং মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। পরে মালদায় দুটি জনসভায় ভাষণ দেওয়ার পর তিনি কলকাতায় ফিরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে সেজে উঠেছে আমতা। দলীয় পতাকার পাশাপাশি ফ্লেক্স ব্যানারে ভরে গিয়েছে বিভিন্ন রাস্তা । মালদায় রাজনাথ সিংয়ের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কালিয়াচকে বিএসফের উপর হামলা, জালনোট, গরু পাচার ও আফিম নিয়ে মমতার বিরুদ্ধে ভোটের আগে সুর চড়াবেন রাজনাথ সিংহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news