ওয়েব ডেস্ক
ভোটের আগেই তামিলনাডুর থেনিতে এএমএমকে দলের এক কর্মীর বাড়ি থেকে ১ কোটি ৪৮ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর। টিটি দীনাকরণের দলের ওই নেতার কাছে অত টাকা এল কীকরে তার উত্তর খুঁজছে পুলিশ।
বৃহস্পতিবার তামিলনাডুর ৩৯টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে থেনির ওই নেতার বাড়ি হানা দেয় আয়কর দফতর। সেখানে একটি দোকানঘর থেকে ৯৪টি প্যাকেটে ওয়ার্ডের নাম ও ভোটার পিছু ৩০০ টাকা লেখা খাম পাওয়া গিয়েছে। আগামিকাল তামিলনাডুর আন্দিপাট্টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। এই টাকার প্যাকেটগুলি ওই উপ নির্বাচনে বিতরন করার জন্য আনা হয়েছিল বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news