Breaking News
Home / TRENDING / যে সাভারকরকে অপমান করছেন রাহুল, ইন্দিরার কাছে তিনিই ছিলেন বিশেষ সম্মানীয়

যে সাভারকরকে অপমান করছেন রাহুল, ইন্দিরার কাছে তিনিই ছিলেন বিশেষ সম্মানীয়

ওয়েব ডেস্কঃ

শনিবার সাভারকর সম্পর্কে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর মন্তব্যে বিতর্ক তৈরি হয়। রাহুল বলেছিলেন, “বিজেপি চায়, রেপ ইন ইন্ডিয়া মন্তব্যের জন্য আমি ক্ষমা চাই। কিন্তু আমার নাম রাহুল সাভারকর নয়। রাহুল গাঁধী। আমি ঠিক কথার জন্য ক্ষমা চাইব না।” রাহুলের এই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। কংগ্রেসও রাহুলের এই মন্তব্যকে সমর্থন করে। প্রধানমন্ত্রী থাকাকালীন রাহুলের দিদিমা ইন্দিরা গাঁধী, সাভারকরের প্রশংসা করে একটি চিঠি লিখেছিলেন। এখন সেই চিঠি সামনে আসায় রাহুলকে খোঁচা দিতে মাঠে নেমে পড়েছে বিজেপি নেতারা।

সাভারকরের জন্ম শতবর্ষ উদযাপন করার জন্য স্বাধীনতা বীর সাভারকর রাষ্ট্রীয় স্মারকের সচিব পন্ডিত বখলকে একটি চিঠি লেখা হয়। ওই চিঠির জবাবে ১৯৮০ সালের ২০ মে ইন্দিরা গাঁধী, বখলকে একটি চিঠি লিখে বলেন, “১৯৮০ সালের ৮ মের আপনার চিঠি আমি পেয়েছি। আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সাভারকরের নিজস্ব গুরুত্ব রয়েছে। আমি চাই ভারতের বীর সন্তানের জন্ম শতবর্ষ পালনের পরিকল্পনা সাফল্যমন্ডিত হোক।

লেখক বৈভব পুরান্ডার “দ্য ট্রু স্টোরি অফ দ্য ফাদার অফ হিন্দুত্ব” নামে সাভারকরকে নিয়ে একটি বই লেখেন। লেখক পুরান্ডার ইন্দিরা গাঁধীর ওই চিঠিটিকে সত্য বলে মেনে নেন। এমনকি ১৯৬৬ সালে সাভারকরের মৃত্যুর সময়ও শোকপ্রকাশ করেছিলেন ইন্দিরা গাঁধী। এছাড়া সাভারকরকে প্রসঙ্গে ইন্দিরা গাঁধীর বিপ্লবী আখ্যা অনেকেই অনুপ্রাণিত করেছিলেন।

তাই সাভারকর সম্বন্ধে রাহুলের ওই মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। এমনকি মহারাষ্ট্রে কংগ্রেসের জোট শরিক শিবসেনাকেও এ প্রসঙ্গে খোঁচা দিয়েছে বিজেপি। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে রাহুলের মন্তব্যকে এড়িয়ে বলেন, নয়া নাগরিকত্ব আইনের মতো বিষয় সাভারকরের মতের বিরোধী।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *