Breaking News
Home / TRENDING / ফরোয়ার্ড ব্লক বিধায়কের কথায় এনপিআর স্থগিত করল রাজ্য সরকার

ফরোয়ার্ড ব্লক বিধায়কের কথায় এনপিআর স্থগিত করল রাজ্য সরকার

নীল রায়।

ফরোয়ার্ড ব্লক বিধায়কের বক্তৃতার জেরেই ‘এনপিআর’ (NPR) স্থগিত করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। সোমবার সন্ধ্যায় নবান্ন (Nabbana) থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, কেন্দ্রীয় সরকার ‘ন্যাশনাল পপুলেশন রেজিস্টার’ কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রথমে অবশ্য রাজ্য সরকার কেন্দ্রের এই কর্মসূচি মেনে নিয়েছিল। টিভিতে বিজ্ঞাপন দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী বলেছিলেন, “এনপিআর জনগণনা সংক্রান্ত একটি বিষয়। তার সঙ্গে এনআরসি-র কোনও সম্পর্ক নেই। তাই বিষয়টি নিয়ে রাজ্যের মানুষ উদ্বেগ বা আতঙ্কের কিছু নেই। সবাই সহযোগিতা করুন।”


রাজ্য সরকারের সহযোগিতায় কাজও শুরু হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে এনপিআর নিয়ে সরব হন ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc) চাকুলিয়া ইমরান আলি রামজ। যিনি রাজ্য রাজনীতিতে ভিক্টর নামেই পরিচিত। অধিবেশনের জিরো আওয়ারে বিষয়টি তোলেন তিনি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে বিষয়টি নিয়ে বলার সুযোগ দেন। অধিবেশনে তিনি বলেন, এনআরসির প্রথম ধাপ হচ্ছে এনপিআর। জনগণের সঙ্গে এনপিআরের কোনও যোগাযোগ নেই। সম্পূর্ণ দুটি পৃথক বিষয়।”

বক্তৃতার পাশাপাশি প্রমাণ হিসেবে এনপিআর ও জনগণনার পৃথক দুটি কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি তুলে ধরেন তিনি। পেশ করেন ১৬তম লোকসভায় পেশ হওয়া একটি খসড়া রিপোর্ট দেখান যেখানে, সরাসরি লেখা রয়েছে, এনপিআর হল এনআরসির (NRC) প্রথম পদক্ষেপ। ভিক্টরের বক্তৃতার সময় অধিবেশন কক্ষে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji)। বিষয়টির গুরুত্ব বুঝে তিনি ফরওয়ার্ড বিধায়ককে নিজের ঘরে ডেকে পাঠান। পার্থ চট্টোপাধ্যায় ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ইমরান নিজের বক্তব্যের পক্ষে যাবতীয় প্রমাণ তুলে ধরেন। প্রায় এক ঘন্টা চলা বৈঠকে বিষয়টি তাঁর থেকেই বুঝে নেন তৃণমূল মহাসচিব।

এরপরেই সোমবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারির পর ইমরান জানিয়েছেন, “রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আশাকরি এবার তারা সঠিক পথেই চলবেন।” প্রসঙ্গত, এই সাড়ে ৮ বছরের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রথম কোনও বামফ্রন্টের বিধায়কের কথা শুনে সরকারি সিদ্ধান্ত নিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *