Breaking News
Home / TRENDING / মোদী জমানায় অত্যাচারিত ব্যবসায়ী সমাজ : ফিরহাদ হাকিম

মোদী জমানায় অত্যাচারিত ব্যবসায়ী সমাজ : ফিরহাদ হাকিম

নীল রায়

“নরেন্দ্র মোদীর জমানায় মুসলমানরা অত্যাচারিত হয়নি। সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে ব্যবসায়ী সমাজ।” এমনটাই বললেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রবিবার দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের প্রচার স্বরূপ “কফি উইথ মালাদি” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মূল লক্ষ্য ছিল দক্ষিণ কলকাতার অবাঙালি বিত্তশালী ভোটারদের সঙ্গে মালা রায়ের পরিচিতির। সেখানেই প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন বাংলার শাসক দলের সংখ্যালঘু নেতা ফিরহাদ। ২০০২ সালে গোধরা দাঙ্গার পর থেকেই দেশের সংখ্যালঘুদের বিষ নজরে নরেন্দ্র মোদী। ২০১৪ সালের সরকার গঠনের সময় কিংবা তার পরবর্তীকালেও সংখ্যালঘুরা প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দরাজ সার্টিফিকেট কখনই দেননি। কিন্তু, এদিন তৃণমূলেরই এক সংখ্যালঘু নেতা দাবি করেন গত পাঁচ বছরে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার হয়নি। এদিনের অনুষ্ঠানে প্রার্থী মালা রায় ছাড়াও হাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য নাদিমুল হক। তিনি নরেন্দ্র মোদীকে ব্যর্থ প্রধানমন্ত্রী বললেও দেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে কোনও মন্তব্য করেননি। অন্যদিকে নরেন্দ্র মোদীর “চায়ে পে চর্চা”-র আদলেই এদিন “কফি ইউথ মালাদি” কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এ প্রসঙ্গে উদ্যোক্তা দীনেশ বাজাজ কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দুটো বিষয়ে আলাদা, নরেন্দ্র মোদী করেছিলেন চায় পে চর্চা আমাদের আলোচনা তো কফি নিয়ে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *