Breaking News
Home / TRENDING / ভোট বয়কটের আবেদনে পোস্টার নকশালপন্থীদের, ক্লিক করে জেনে নিন কোথায়

ভোট বয়কটের আবেদনে পোস্টার নকশালপন্থীদের, ক্লিক করে জেনে নিন কোথায়

নীল বণিক

ফের শহরে ভোট বয়কটের আবেদন জানিয়ে পোস্টার পড়ল। রবিবার যাদবপুর, বিজন সেতু, বালিগঞ্জে ভোট বয়কটের আবেদন করে প্রচুর পোস্টার পড়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নকশালপন্থী ছাত্রসংগঠন ‘রাডিক্যাল’ এই পোস্টার মেরেছে বলে কলকাতা পুলিশ সূত্রের খবর। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের লেফ্ট সেকশান এই নিয়ে রবিবার তদন্ত শুরু করে। যদিও পোস্টার মারার সত্যতা স্বীকার করেছে নকশালপন্থী এই ছাত্রসংগঠনটি। সংগঠনের সদস্য সুরজিৎ বলেন, কর্পোরেট নিয়ন্ত্রিত ভোট দিয়ে মানুষের উন্নয়ন সম্ভব নয়। ভোটে অংশগ্রহনকারি সবকটি রাজনৈতিক দল কর্পোরেট পুঁজির দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই এবারের লোকসভা ভোট বয়কট করে কর্পোরেট পুঁজির বিরুদ্ধে জনমত গড়ে তোলার আবেদন জানায় নকশালপন্থী ছাত্র সংগঠনটি। তবে যাদবপুরের ছাত্র সংগঠনটি ভোট বয়কটের দাবিতে এমন পোস্টার প্রথম বলে জানাচ্ছে গোয়েন্দারা। তাই পোস্টারের পিছনে অন্য কোনও শক্তির মদত আছে কিনা তা দেখছে গোয়েন্দারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *