নিজস্ব প্রতিনিধি:
মেয়ের নির্যাতনের শিকার হলেন অসহায় মা। মায়ের উপর অকথ্য অত্যাচার, গালিগালাজ করা ও হাত পা বেঁধে মারধর করা, খেতে না দেওয়ার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ার কুমোর পাড়া গ্রামে।
অত্যাচারিত মা দয়া দাস চৌধুরীর উপর দীর্ঘ ১০ বছর ধরে এমনই অত্যাচার চালিয়েছে মেয়ে রুপা দাস চৌধুরী। এতদিন অত্যাচার চালানোর পরেও মুখ খোলেননি দয়া দেবী। বলা হয়, মুখ খুললে প্রাণে মেরে দেওয়া হবে। সেই ভয়েই দীর্ঘ ১০ বছর চুপ করে ছিলেন তিনি। অবশেষে অত্যাচারের মাত্রা সহ্য না করতে পেরে বীজপুর থানার দ্বারস্থ হন মা। অভিযোগ করেন মেয়ের বিরুদ্ধে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news