তীর্থ মাহাতো রোনাল্ডোর সঙ্গে কাজ করলেও মেসির সঙ্গে কাজ করেননি বিশ্বের অন্যতম জনপ্রিয় কোচ। তিনি হোসে মোরিনহো। মেসি নাকি রোনাল্ডো? কে এগিয়ে? এ প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল মোরিনহোকে। তিনি বলেন, ‘আমার মতে, দুজনের তুলনা করাটার কোনও মানে হয় না। দুজনে আলাদা কোয়ালিটির ফুটবলার। এটুকু বলতে চাই। যখন রোনাল্ডোর সঙ্গে কাজ করেছি, আমি সুখী ছিলাম। অন্যদিকে যখন মেসির বিরুদ্ধে খেলেছি, অনেক অঙ্ক করে দল সাজাতে হয়েছে। ওরা ধারাবাহিক ভাবে ভাল পারফরমেন্স করছে। এটা খুবই কঠিন কাজ। ওরা যখনই মাঠে নামে, নিজেদের সেরাটা দেয়। কে আগে, কে পিছিয়ে এই তুলনায় না যাওয়াই ভাল।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news