Breaking News
Home / TRENDING / মুখ্য সচিব হেনস্থা মামলায় পুলিশের রিপোর্টে বিপাকে আপ

মুখ্য সচিব হেনস্থা মামলায় পুলিশের রিপোর্টে বিপাকে আপ

নিজস্ব সংবাদদাতা
ফের বিপদে আম আদমি পার্টি। মুখ্য সচিব অংশু প্রসাদের হেনস্থা মামলায় দিল্লির এক আদালতে রিপোর্ট জমা দিল দিল্লি পুলিশ। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, ছ মাস আগে, ১৯ ফেব্রুয়ারি রাতে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিবাল, মনোজ সিসোদিয়া সহ ১৩জন বিধায়ক মুখ্য সচিব অংশু প্রসাদকে তাঁদের কথামতো চলার জন্য চাপ দিতে হেনস্থা করেন। পুলিশ জানায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ১৩জন আপ বিধায়কের মধ্যে দু জন সোফায় বসেছিলেন, আর বাকি ১১জন বিধায়ক দাঁড়িয়ে ছিলেন। এই অবস্থায় মুখ্য সচিবকে হেনস্থা করা হয় এবং তাঁকে আটকানোর চেষ্টাও করা হয়। যেহেতু এই ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল, তাই ১৩ জন আপ বিধায়কের মধ্যে কেউই বাধা দেননি বলে রিপোর্টে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, ওই ঘটনায় ১৩জন আপ বিধায়কের বিরুদ্ধে ১০৯, ১৪৯, ৩৪ সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে । আদালত এই বিষয়ে প্রশ্ন করায় শনিবার এই রিপোর্ট জমা দেয় দিল্লি পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *