Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও দিনহাটায় পড়ল বোমা, চলল গুলি

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও দিনহাটায় পড়ল বোমা, চলল গুলি

নিজস্ব সংবাদদাতাঃ

কোচবিহার, ১১ জুলাইঃ মুখ্যমন্ত্রী গতকালই বলেছিলেন, দিনহাটায় শান্তি ফেরাতে পুলিশকে ব্যবস্থা নিতে। সেই কথার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উতপ্ত দিনাহাটার সিতাই। আজ তৃণমূল যুব কংগ্রেস অভিযোগ করে, সিতাই নিউ বাজার এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁদের আক্রমণ করে। যুব তৃণমূল কংগ্রেসের দিনহাটা ১ ব্লক সভাপতি পরিমল রায় দাবি করেন, নিউ বাজারে ২১ শে জুলাইয়ের অনুষ্ঠান পরিচালনার জন্য শিবির করছিল যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেখানে পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালায়। যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি ও বোমা ছোড়া হয়। গুলির আঘাতে দুই যুব তৃণমূল  কংগ্রেস কর্মী আহত হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এক পুলিশ কর্মীও আহত হয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে অন্য পক্ষ। তৃণমূলের বড়দের দাবি এলাকায় দুষ্কৃতীরা জরো হয়েছিল, সেখানে পুলিশ হানা দেয়। পুলিশকে লক্ষ করে গুলি চালায় ও বোমা ছোড়ে দুষ্কৃতীরা। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের দাবি ‘এলাকায় সন্ত্রাস তৈরির জন্য জরো হয়েছিল কিছু দুষ্কৃতী সেখানে পুলিশ হানা দিলে পুলিশকে লক্ষ করে গুলি বোমা ছোড়া হয়, এই ঘটনায় গুলি লেগে এক পুলিশ কর্মী আহত হয়েছেন।’ তাঁর দাবি, এই ঘটনার গোষ্ঠীদন্দের সম্পর্ক নেই। জেলার পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জানিয়েছেন, এলাকায় দুষ্কৃতীরা জড়ো হয়েছে খবর পেয়ে  সেখানে হানা দিতে গেলে, পুলিশের উপর হামলা চালানো হয়। তিনি জানান, ওই এলাকা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করেছে পুলিশ।

এদিকে কোচবিহারে গোষ্ঠীদ্বন্দে গুলিবিদ্ধ টিএমসিপি ছাত্র নেতা। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর ঝামেলার জেরে গুলিবিদ্ধ হন কোচবিহার কলেজের এক ছাত্র। আহত ছাত্রের নাম মাজিদ আনসারি দ্বিতীয় বর্ষের ছাত্র। সে কোচবিহার কলেজ ইউনিটের টিএমসিপির কনভেনর।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *