নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:
মুখ্যমন্ত্রী যখন বারবার বলছেন নির্দল প্রার্থীরা তাদের সঙ্গেই রয়েছে, তখন রাজ্যে শাসক দলের আক্রমণে আহত নির্দল প্রার্থী ও তাঁর পরিবার। রবিবার নির্দল-তৃণমূল সংঘর্ষে ফের অশান্ত হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের বালিচর এলাকা। সংঘর্ষে আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, গোয়ালপোখর -১ ব্লকের গোয়াগাঁও -১ গ্রাম পঞ্চায়েতের বালিচর এলাকার মহম্মদ কামিল তৃণমূলের থেকে টিকিট না পেয়ে পঞ্চায়েত ভোটে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভোটে জিতেও গিয়েছেন নির্দল প্রার্থী মহম্মদ কামিল। কিন্তু এদিন সকালে আচমকাই গোয়াগাঁও -১ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান তৃণমূলের হাসিনা খাতুনের স্বামী মহম্মদ ইদু হুসেন লোকজন নিয়ে জয়ী মহম্মদ কামিলের বাড়িতে লাঠি ও তরোয়াল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ওই হামলায় কামিলের দাদা কাজিম ও বৌদি সহ ১০ জন গুরুতর আহত হন। আহতদের গোয়ালপোখরের লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এদিকে, অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news