নীল রায় :
লোকসভা ভোটে নতুন দায়িত্বে অনুব্রত মণ্ডল। গত বিধানসভা ভোটে তাঁর চড়াম চড়াম ঢাক ঘুম কেড়ে নিয়েছিল বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে নির্বাচন কমিশনের। তাই লোকসভা ভোটে অনুব্রত মণ্ডলের ওপর বাড়তি দায়িত্ব দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বীরভূম ছাড়িয়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় পৌঁছেছে তাঁর প্রভাব। লোকসভা ভোটের আগে কেষ্টর ‘নির্ভরযোগ্য কাঁধে’ বীরভুমের সঙ্গে আরও বেশ কয়েকটি লোকসভা আসনের দায়িত্ব তাঁকে দিতে পারেন দলনেত্রী। ইতিমধ্যে তাঁকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম ও আউশগ্রাম বিধানসভার দায়িত্ব অনুব্রতকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নদিয়া জেলার একাংশের দায়িত্বও পড়তে চলেছে তাঁর কাঁধেই। কৃষ্ণনগরের দায়িত্ব যেহেতু আগে থেকেই শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়ে গেছে তাই রাণাঘাট লোকসভার দায়িত্ব অনুব্রত মন্ডলকে দেওয়া হতে পারে। লোকসভা নির্বাচনের মুখে বিজেপির বাড়বাড়ন্ত রুখতে অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই ভরসা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বীরভূমে নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন অনুব্রত মণ্ডল। নিজের জেলা তো বটেই, পড়শি একাধিক এলাকায় তাঁর নেতৃত্বেই ফুটেছে ঘাসফুল। দলীয় কোন্দল মিটিয়ে তৃণমূলের জয়ের রথকে অবাধে এগিয়ে নিয়ে যেতে যে কেষ্টর জুড়ি মেলা ভার তা আগেই মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একাধিক অভিযোগের পরও অগ্রাধিকার পেয়েছেন তিনি। তাই কেষ্ট মণ্ডলের চড়াম চড়াম ঢাকের বাদ্যি শোনা যেতে পারে নদিয়া ও পূর্ব বর্ধমান জেলাতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news