ভাস্কর মান্না :
আসন্ন লোকসভা ভোটের মুখে নতুন কর্মসংস্থান তো দূরের কথা ,পরিবর্তে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।খরচ কমাতে আকাশবাণীর বিভিন্ন চ্যানেলে কর্মীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রের অধিনে থাকা প্রসার ভারতী।
৩রা ডিসেম্বর এক নির্দেশ জারি করে জানানো হয়েছে, আমেদাবাদ,হায়দ্রাবাদ, লখনউ, শিলং ও তিরুঅনন্তপুরম — পাঁচ শহরে আকাশবানীর সম্প্রচার ও মাল্টিমিডিয়া প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ হচ্ছে এবং নয়াদিল্লির টোডাপুর, নাগপুর সহ বিভিন্ন শহরেও কর্তা ও কর্মীর সংখ্যা কমানো হবে। এতেই অসন্তুষ্ট কর্মচারীদের একাংশ, তাদের মতে, ন্যাশনাল চ্যানেলগুলোর গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকার কথা মাথায় রেখে অন্য পথেও খরচ নিয়ন্ত্রণ করা যেত। সমালোচনার তোপে কর্মীদের অন্যত্র কাজে লাগানোর কথা ভাবছে কেন্দ্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news