Breaking News
Home / TRENDING / মানহানি মামলায় আজও আদালতে রাহুল

মানহানি মামলায় আজও আদালতে রাহুল

ভাস্কর মান্না:

 

আজ ফের আদালতে উঠবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। শনিবার একটি মানহানির মামলায় হাজিরা দিতে পটনা যাবেন রাহুল। লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকের কোলার জেলায় রাহুল বলেছিলেন, “সব মোদী চোর হয়!” রাহুলের এই মন্তব্যের বিরুদ্ধে মানহানি মামলা করেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী।

 

নির্বাচনের সময় রাফাল ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোর বলেছিলেন! স্লোগানও তুলেছিলেন ‘চৌকিদার চোর হ্যায়’! আবার পঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণায় অভিযুক্ত নীরব মোদী এবং আইপিএল দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদীর প্রসঙ্গ টেনে,  রাহুল বলেছিলেন, “সব মোদী চোর হয়!” রাহুলের ওই মন্তব্যের বিরোধিতা করে, তাঁর নামে মামলা করেন সুশীল মোদী। ওই মামলায় আজ হাজিরা দিতে পটনা যাচ্ছেন রাহুল।

 

প্রসঙ্গত, সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার সঙ্গে আরএসএস-এর চিন্তাধারা যুক্ত আছে মন্তব্য করে মানহানি মামলায় জড়িয়ে পড়েন রাহুল। ওই মামলায় হাজিরা দিতে গতকাল মুম্বই যান রাহুল। সেখানে ১৫০০০ টাকার বন্ডে জামিন পান তিনি।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *