নিজস্ব সংবাদদাতা:
বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পরল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ডুয়ার্সের রিয়া বাড়ি চা বাগানের ৫ এবং ৬ নম্বর সেকশনের মাঝে ছাগলের টোপ দিয়ে পাতা হয়েছিল বাঘ ধরার খাঁচা। সেই খাঁচাতেই ধরা পড়ে এই পূর্ণবয়স্ক চিতাবাঘটি।
বাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। প্রায় ছয় মাস আগে এই চিতা বাঘের আনাগোনা নজর করতে পারেন চা বাগানের শ্রমিকরা। এরপরে তিন মাস আগে বনদপ্তরের তরফে বাঘ ধরার খাঁচা পাতা হয় বাগানে। তাতেই ধরা পড়ে বাঘটি। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্ক মুক্ত হল বাগান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news