নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:
আজ ভোরে ইটাহারের কাপাশিয়ায় একটি মাঠ থেকে এক সদ্যোজাত শিশুকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে মাঠে কাজ করতে যাওয়ার সময় এক শিশুর কান্না শুনতে পান স্থানীয়েরা। শিশুটিকে কাপড়ে মুড়ে রেখে দেওয়া হয়েছিল। এই খবর চাউর হতেই মানুষ ছুটে আসে শিশুটিকে দেখতে। কিছুক্ষণের মধ্যেই বহু মানুষের ভিড় জমে যায়।
খবর দেওয়া হয় ইটাহার থানায়। ইটাহার থানা থেকে যোগাযোগ করা হয় চাইল্ড লাইনের সঙ্গে। পরে পুলিশ ও জেলা চাইল্ড লাইনের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ইটাহার প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে রায়গঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news