নীল বণিক
মাওবাদী নেতা আকাশ কি রাজ্য পুলিশের জালে? দলের মধ্যেই এই নিয়ে গুঞ্জন
শুরু হয়েছে। কয়েকদিন আগেই মাও নেতা আকাশের রাজনৈতিক কর্মকান্ড ছিল ঝাড়খণ্ডে। কিন্তু এরাজ্যে দলের হাল ফেরাতে সম্প্রতি পুরুলিয়া, বাঁকুড়ায় কাজ শুরু করেছিলেন আকাশ। তাই মাঝেমধ্যেই তিনি এরাজ্যে দলের কাজে আসছিলেন। কিন্তু গত দুমাস ধরে ঝাড়খণ্ড স্কোয়াডের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন বলে দলীয় সূত্রের খবর। অনেক চেষ্টা করেও আকাশের সম্পর্কে কোনও তথ্য জোগাড় করে উঠতে পারেনি দলের কেন্দ্রীয় কমিটি। তাই দলের একাংশ ভাবছেন আকাশ বর্তমানে রাজ্য পুলিশের হাতে। আকাশ ঘনিষ্ঠ এক সাজা প্রাপ্ত মাওবাদী নেতা জানিয়েছেন, কয়েকমাস আগে আকাশ নদিয়ায় আসেন। নদিয়া জেলায় থেকে পঞ্চাশোর্ধ এই মাও নেতা চিকিৎসা করাচ্ছিলেন। সেই খবর রাজ্য পু্লিশের হাতে আসতেই আকাশকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় পুলিশ, মনে করছে দলের একাংশ। তবে রাজ্য পুলিশের কোনও উচ্চপদস্থ কর্তা আকাশের হেফাজতের কথা মানতে চান নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news