Breaking News
Home / TRENDING / মধ্য প্রদেশে ১১৪য় থামল কংগ্রেস, সরকার গঠনের দাবি কমলনাথের

মধ্য প্রদেশে ১১৪য় থামল কংগ্রেস, সরকার গঠনের দাবি কমলনাথের

ওয়েব ডেস্ক:

দিনভর টানাপোড়েনের পর ত্রিশঙ্কু ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইতি মধ্য প্রদেশে। সকাল থেকে একা সরকার গঠনের আস্ফালন করলেও বেলা শেষে ম্যাজিক ফিগার থেকে মাত্র ২ টি আসন দূরেই থেমে যেতে হল কংগ্রেসকে। রাত ১১টায় মধ্য প্রদেশের ফল কংগ্রেস-১১৪, বিজেপি- ১০৯, বিএসপি- ২, এসপি-১, নির্দল- ৪। ফলে এক্ষেত্রে বিএসপি এসপির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। যদিও মধ্য মধ্যরাতেই রাজ্যপালের কাছে সরকার গঠনের আর্জি জানিয়ে চিঠি দেন কমলনাথ- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এরপর সাংবাদিকদের সামনে তারাই সরকার গঠন করবেন বলে জানিয়েও দেন তাঁরা। এদিকে জোটের কথা স্বীকার না করলেও মধ্য প্রদেশে বিজেপিকে কোনওভাবেই সরকার গঠন করতে দেওয়া হবে না, তা একপ্রকার জানিয়ে দেয় বিএসপি। ফলে শিবরাজ সিং চৌহানের তখতে ফেরার সম্ভাবনা ক্ষীণ। উল্লেখ্য ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড়ে জয়ী হয়েছে কংগ্রেস। তেলেঙ্গানায় জয়ী হয় টিআরএস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *