নীল রায়
ইভিএমে আস্থা নেই, ভোট পদ্ধতি ফেরানো হোক ব্যালটেই। এমনই দাবিতে আগামি সপ্তাহে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বিজেপি বিরোধী রাজনৈতিকগুলি। শনিবার দক্ষিণ কলকাতার সৌজন্যে আগত অতিথি তথা রায় জন্য এক চা চক্রের আয়োজন করেছিল। সেখানেই ঘরোয়া আলোচনায় স্থির হয় ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে প্রতিবাদ জানানোর। ঐ বৈঠকেই সিদ্ধান্ত হয় আগামী সপ্তাহের মধ্যে ড্রাফট তৈরি করে সব বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে জমা দেবেন। ড্রাফট তৈরি করবেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আপের অরবিন্দ কেজরিওয়াল ও বহুজন সমাজ পার্টির সতীশ মিশ্র। বৈঠকে আলোচনা হয়, ফ্রান্স, জার্মানি ও আমেরিকার মতো দেশে যদি ইভিএম বাতিল করে ব্যালোট পেপারে ভোট ফিরিয়ে আনা যায়। তাহলে ভারতে তা সম্ভব নয় কেন? ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আব্দুল্লাহ বলেন, “আমরা লড়াই করে হারতে রাজি। কিন্তু কোনও তঞ্চকতার কাছে হারতে চাই না। আর ইভিএম নিয়ে যখন সন্দেহ রয়েছে তখন তা বাতিল করা হোক।” এত অল্প সময়ে ভোট ইভিএম থেকে ব্যালটে আনা সম্ভব নয়, জেনে বিরোধী জোটের আরও দাবি, “ভোট প্রক্রিয়া ব্যালটে না হয়ে ইভিএমে হলে যেন, উচ্চ আদালতের নির্দেশমাফিক যেন সব ভোটযন্ত্রের সংগে ভিভিপ্যাড বাধ্যতামূলক করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news