নিজস্ব সংবাদদাতা
এবার লোকসভা নির্বাচনে ইভিএম মেশিন নিয়ে সবরকম আস্বস্ত করেছিল নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও ভোট শুরুর একঘন্টার মধ্যেই আলিপুরদুয়ারের বেশ কয়েকটি বুথ থেকে একের পর এক ইভিএম বিকল হয়ে যাওয়ার খবর আসতে থাকে। সকাল সকাল ভোট দিতে যারা লাইন দিয়েছিলেন তাঁরা এখনও লাইনেই দাঁড়িয়ে বলে খবর। ভোটযন্ত্র বিকল হয়ে যায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ১০/৩৯ নং বুথেও। এই বুথে এসে ভোট দিতে পারলেন না প্রার্থী দশরথ তিরকে। কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান তিনি।
ভোটযন্ত্র বিকল হওয়ার খবর পাওয়া গিয়েছে। মাথাভাঙ্গা পচাগর ওয়ার্ড নং ৯ এ ২/২৫৪ নম্বর বুথে এভিএম খারাপ থাকার দারুন ভোট শুরু করতে পারলেন না ভোট কর্মীরা। এখানে ৯ নং বিধানসভার ১৯১ নং বুথের মেশিনও খারাপ বলে খবর। আলিপুরদুয়ার ১২/১৪৪ ও ১২/ ১৪৩ বুথেে ইভিএম বিকল থাকায় শুরু হয়নি ভোট গ্রহন।
যেসব বুথে ইভিএম খারাপ হয়েছিল তা পাল্টে দেওয়া হয় বলে জানিয়েছে কমিশন। সকাল ৯ টা পর্যন্ত কোচবিহারে১৭.৮৯ ও আলিপুরদুয়ারে ১৮.৩৫ শতাংশ ভোট পড়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news