ওয়েব ডেস্কঃ
আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পরীক্ষা। সাত দফা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে, বৃহস্পতিবার শুরু হচ্ছে প্রথম দফার ভোট গ্রহণ। অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপ সহ সবমিলিয়ে ২০ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯১টি আসনে ভোট প্রক্রিয়া চলবে। এছাড়া আজ অন্ধ্রপ্রদেশের লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটও একসঙ্গে নেওয়া হচ্ছে।
আজকের ভোট পর্বে রয়েছেন বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। তাঁদের মধ্যে অন্যতম নাগপুর আসনের কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির প্রার্থী নিতিন গডকড়ি, গাজিয়াবাদ আসনের প্রার্থী ভি কে সিংহ। এছাড়া আজকে প্রথম পর্বের ভোটে নজরে থাকছেন নৈনিতাল-উধমসিংহ নগর থেকে কংগ্রেস প্রার্থী হরিশ রাওয়াত, বিহারের গয়া থেকে জিতনরাম মাঝি এবং জামুই থেকে এলজেপি নেতা চিরাগ পাসোয়ান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news