Breaking News
Home / TRENDING / ভোটের সময় লোডশেডিং রুখতে নির্দেশিকা বিদ্যুৎ মন্ত্রকের

ভোটের সময় লোডশেডিং রুখতে নির্দেশিকা বিদ্যুৎ মন্ত্রকের

নিজস্ব সংবাদদাতা

আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে রাজ্যের সমস্ত ভোট গ্রহণ কেন্দ্র ও গণনা কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ উৎপাদন, সংবহন ও বন্টন সংস্থা সহ সব সরকারি ও বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। একইসঙ্গে এবিষয় কী কী পরিকল্পনা নেওয়া হয়েছে সেবিষয়ে সংস্থাগুলির থেকে রিপোর্ট তলব করেছেন তিনি। বিদ্যুৎ মন্ত্রী আরও জানান, বাংলায় যে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে ভোট কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে যাতে গ্রীষ্মের দাবদাহে অসুবিধায় পড়তে না হয় তার জন্য আগাম সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক মাসের অধিক সময় ধরে চলা নির্বাচন উপলক্ষে বিদ্যুত দফতরের সব কর্মীদের সদা সতর্ক থাকার নির্দেশ ও দেন তিনি।i

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *