নিজস্ব সংবাদদাতা
এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল ৭০ বছরের বৃদ্ধ গৃহশিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নেতাজী নগর এলাকায়। অভিযুক্ত গৃহশিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।
সোমবার রাতের এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় নেতাজীনগর থানার পুলিশ।
অভিযুক্ত গৃহশিক্ষকের নাম, নারায়ণ ভট্টাচার্য।
তিনি নেতাজী নগর থানা এলাকার গাঁধী কলোনির বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই শিক্ষকের বাড়িতে পড়তে আসে বছর ১০-১১’র এক স্কুল ছাত্রী।
অভিযোগ, বাড়িতে কেউ না থাকায় ছাত্রীটিকে যৌন নিগ্রহ করে ৭০ বছরের নারায়ণ ভট্টাচার্য।
সেই সময় পুরো ঘটনাটি দেখতে পেয়ে এক প্রতিবেশী মোবাইলে ভিডিও করে রাখে। ছাত্রীটির বাবা-মাকেও বিষয়টি জানান এলাকার বাসিন্দারা।
তবে নাবালিকাটির বাবা-মা বিষয়টি চেপে যান।
এদিকে অবশ্য ক্ষিপ্ত এলাকাবাসী ওই গৃহশিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
পরিস্থিতির আঁচ পেয়ে ঘটনাস্থলে আসে নেতাজি নগর থানার পুলিশ।
রাতেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয় গৃহশিক্ষক নারায়ণ ভট্টাচার্য কে।
এলাকার বাসিন্দারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news