ডম্বরুপাণি উপাধ্যায়:
করে দেখালেন যোগী আদিত্যনাথ।
যাঁকে তথাকথিত লিবারেল সম্প্রদায় সাম্প্রদায়িক বলে দেগে দেয়। কখনও আবার দলিত বিরোধী বলে সোশ্যাল মিডিয়ায় দেদার ডেটা খরচ করে, উত্তর প্রদেশের সেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করে দেখালেন।
উত্তর প্রদেশের জাতপাতের রাজনীতির কথা কারও অজানা নয়। ব্রাহ্মণ ভোট, যাদব ভোট, দলিত ভোট, ঠাকুর ভোট কী ভাবে সে রাজ্যের ভাগ্য নিয়ন্ত্রণ করে তা রাজনীতির কারবারী মাত্রেই জানেন।
উত্তরপ্রদেশের এ হেন মাটিতে জাতি ধর্মের ‘গর্বিত বিজ্ঞাপনে’ রাশ টানলেন যোগী।
নিজের গাড়িতে নিজের জাতির পরিচয় লিখে রাখা উত্তরপ্রদেশের একটি বড় অংশের বাসিন্দার দীর্ঘ দিনের অভ্যেস।
কে ব্রাহ্মণ, কে যাদব, কে ঠাকুর…গাড়ির কাঁচে জাতির উল্লেখ করা স্টিকার সেঁটে রাজ্যের এক শ্রেনীর মানুষ দীর্ঘ দিন ধরে এক ধরণের শ্লাঘা বোধ করে আসছিলেন। নিজেদের জাতিগর্ব বা স্বজাতির সঙ্গে এক ধরনের ঐক্যের প্রকাশ হয়ত হচ্ছিল এই ধরনের বিজ্ঞাপনে! কিন্তু সামগ্রিক ভাবে দেশবাসী হিসেবে নিজেদের বিচ্ছিন্নতাই তাঁরা প্রচার করছিলেন বলে অনেকের অভিমত।
বুঝে বা না বুঝে গাড়ির কাঁচে জাতির নাম লিখে জাত্যাভিমানের প্রচার ভাল চোখে দেখেনি রাজ্যের বিজেপি সরকার। কড়া পদক্ষেপ নিতে দেরি করেনি যোগী প্রশাসন। সরাকারি নির্দেশ জারির পরের দিনই অর্থাৎ গত শনিবার নয়ডা ও গ্রেটার নয়ডায় প্রায় ৬০০ গাড়ি আটক করে জরিমানা করেছে পুলিশ।

গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনার অলক সিংহের নেতৃত্বে আপাত ভাবে আর পাঁচটা ডিউটির মত আর একটি ডিউটি পালন করলেও, উত্তরপ্রদেশ পুলিশ নীরবে একটি বিপ্লব করে ফেলেছে নয়ডার মাটিতে।
উত্তরপ্রদেশের চিরাচরিত জাতপাতের রাজনীতি থেকে বেরিয়ে এসে, যাঁরা উন্নয়ন ও ঐক্যের বাতাবরনে বিশ্বাসী, তাঁরা যোগীর কঠোর মনোভাবে খুশি। তাঁদের মতে, এই পদক্ষেপ জাতপাতের রাজনীকির গোড়ায় কুঠারাঘাতের সামিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news