Breaking News
Home / TRENDING / দেবী সীতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য কল্যাণের, বাড়ি ঘেরাওয়ের হুমকি রন্তিদেবের

দেবী সীতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য কল্যাণের, বাড়ি ঘেরাওয়ের হুমকি রন্তিদেবের

মা কালীর সামনে তিনি কাঁদেন।

তিনিই আবার দেশের সিংহভাগ মানুষের আধ্যাত্মিক আবেগ মাতা সীতা কে নিয়ে চটুল ও অশ্লীল মন্তব্য করেন!

তিনি আইনজীবী, তিনি সাংসদ…

তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি তাঁর একটি উক্তি সনাতনী ভাবাবেগে আঘাত করেছে। গতকাল, রবিবার, তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে হাওড়ার গোলাবাড়ি থানায়।

কল্যাণ যা বলেছেন তার মর্মার্থ হল, সীতা যদি রাবণের দ্বারা অপহৃত না হয়ে বিজেপির হাতে পড়তেন তা হলে হাথরসের হতভাগিনীর মত তিনিও ধর্ষিতা হতেন।

প্রত্যাশিত ভাবেই যাঁরা দেবী সীতাকে মাতৃ জ্ঞানে পুজো করেন তাঁরা কল্যাণের এ হেন কথায় অপমানিত বোধ করেছেন, আঘাত পেয়েছেন।

রাজ্য বিজেপির ইন্টেলেকচুয়াল সেলের কর্ণধার রন্তিদেব সেনগুপ্ত কড়া আক্রমণ করেছেন শ্রীরামপুরের সাংসদকে। তিনি প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ হিন্দুরা যদি সাংসদের বাড়ি ঘেরাও করে তবে তার দায় কে নেবে?

রন্তিদেবের কথায়, কল্যাণ চিরকালই কুকথার জন্য বিখ্যাত। তাঁর থেকে কোনওদিনই কোনও রাজনৈতিক কথাবার্তা শোনা যায় না। তিনি দেবী সীতা কে নিয়েও কুকথা বলে হিন্দু আবেগে আঘাত করেছেন, তাঁদের অপমান করেছেন।

কল্যাণের কাছে রন্তিদেবের প্রশ্ন, হিন্দু সহনশীল বলেই কি কল্যাণ এমন নীচু স্তরের মন্তব্য করতে পারলেন? এরপরেই কল্যাণের উদ্দেশে রন্তিদেবের প্রচ্ছন্ন হুমকি, এখন হিন্দুরা যদি ক্ষেপে গিয়ে তাঁর বাড়ি ঘেরাও করে তখন তাঁর দায় কে নেবে?

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয় নি। পরে তাঁর প্রতিক্রিয়া পাওয়া গেলে সেটি এখানে সংযোজিত হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *