নিজস্ব সংবাদদাতা
পাকিস্তানের সব বড় রাজনৈতিক দলের কোনও না কোনও নেতাকে হুমকি দিয়েছে জঙ্গীরা। পাকিস্তান নির্বাচনে কমিশনকে দেওয়া এক রিপোর্টে এ কথাই জানিয়েছেন পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেররিজম অথারিটির চেয়ারম্যান ডঃ সুলেমান আহমেদ। যেই নেতাদের হুমকি দেওয়া হয়েছে, তারা হলেন খাইবার পাখতুনওয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আকবর দুরানি, ইমরান খান, আসফানদ্যার আলি খান, আমির হায়দার হোতি এবং আফতাব শেরপাও এবং হাফিজ সইদ পুত্র তালহা সইদ। রিপোর্টে আহমেদ জানিয়েছেন, আত্মঘাতী বোমা বা আইইডির মাধ্যমে এই নেতাদের ওপর হামলা চালাতে পারে জঙ্গীরা। এই রিপোর্ট পাওয়ার পর পাকিস্তান নির্বাচন কমিশন ওই নেতাদের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এই নেতাদের পুলিশি জিজ্ঞাসাবাদের সহযোগিতা করার আর্জি জানানো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news