Breaking News
Home / TRENDING / ভারত নয়, চীনে মুসলিমদের অবস্থা খারাপ, অথচ নীরব পাকিস্তান দাবি মার্কিন মন্ত্রীর

ভারত নয়, চীনে মুসলিমদের অবস্থা খারাপ, অথচ নীরব পাকিস্তান দাবি মার্কিন মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন:

 

জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ তুলে নেওয়ার পর থেকেই দিকভ্রান্ত পাকিস্তান। গত দু’মাস ধরে কাশ্মীরে মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মিথ্যে অভিযোগ জানিয়ে আসছে পাক সরকার। নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় এই একই অভিযোগ তোলে ইসলামাবাদ। কিন্তু এবার ইসলামাবাদের সেই অভিযোগকে খারিজ করে দেয় আমেরিকা। 

 

এদিন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষজ্ঞ মন্ত্রী এলিস জী বেলস বলেন, “চীনে মুসলিমদের অবস্থা খুবই খারাপ। সেখানে  তাঁদেরকে গৃহবন্দি করে রাখা হয়েছে। কিন্তু এই বিষয়ে পাকিস্তানের কোনো চিন্তা নেই। অথচ এই বিষয়ে পাকিস্তানের চিন্তা করা উচিত। কারণ এখানে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।”

 

বেলস আরও বলেন, রাষ্ট্রসঙ্ঘের মহাসভায় চীনে মুসলিমদের গৃহবন্দি করে রাখার বিষয়টি উত্থাপন করেছি। কারণ সারা চীন জুড়ে মুসলিমদের এই একই অবস্থা। আমরা আগামী দিনেও আন্তর্জাতিক স্তরে এই নিয়ে প্রতিবাদ জানাব। যা কাজ পাকিস্তানের করা উচিত ছিল। উল্লেখ্য, ৩৭০ ধারা তুলে নেওয়ার পর শুধুমাত্র চীনই পাকিস্তানকে সমর্থন করে। ৫৭ টি ইসলামিক দেশের কেউই পাকিস্তানের পাশে দাঁড়ায়নি। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *