Breaking News
Home / TRENDING / ভাড়াটের পঞ্জীকরণ করাতে হবে, সন্ত্রাস দমনে নয়া মন্ত্র জম্মু প্রশাসনের

ভাড়াটের পঞ্জীকরণ করাতে হবে, সন্ত্রাস দমনে নয়া মন্ত্র জম্মু প্রশাসনের

ওয়েব ডেস্ক

জম্মু কাশ্মীরে সীমান্তের ওপার থেকে আসা জঙ্গিদের ধরতে নতুন পদক্ষেপ নিল প্রশাসন। রবিবার কিশতওয়ার জেলার পুলিশ কমিশনার এলাকাবাসীদের জানান, কোনও ব্যক্তি বাড়িভাড়া দিলে ভাড়াটের নাম ও পরিচয়পত্র স্থানীয় থানায় জমা দিতে হবে। পুলিশ সেই নথি খতিয়ে দেখে গ্রিন সিগন্যাল দিলে তবেই ওই ভাড়াটে থাকতে পারবেন। আর যে বাড়িওয়ালা ভাড়াটের পঞ্জীকরণ করাবেন না, তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
উল্লেখ্য, গত এক দশকে কিশতওয়ারে কোনও সন্ত্রাসমূলক কাজ হয়নি। কিন্তু পুলওয়ামা হামলার পর সন্ত্রাসমূলক কাজে ফের কিশতওয়ার গ্রামের নাম উঠে আসছিল। এরপরই এই পদক্ষেপ নেয় প্রশাসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *