নিজস্ব সংবাদদাতা
ভাঙড়ে জমি আন্দোলনের শেষ পর্যায়ে কৃষিজমি রক্ষা কমিটির নেতৃত্বের একাংশ রাজ্য সরকারের কাছে ব্যক্তিগত স্বার্থের জেরে আত্মসমর্পণ করেছে। সোশাল মিডিয়ায় পোস্ট করে এই অভিযোগ করেন পিডিএস নেতা সমীর পুততুণ্ড। তিনি বলেন, আলোচনায় অংশগ্রহণকারীরা সরকারের কথাতেই চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। আন্দোলনের প্রধান দাবি আদায় করার সুযোগ তৈরি হওয়া সত্ত্বেও সরকারের কাছে নেতৃত্বের একাংশের আত্মসমর্পণ করেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও অভিযোগ, চুক্তিতে ক্ষতিপূরণের নির্দিষ্ট কোনও কথা নেই। আন্দোলনকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের প্রশ্নে চালু আইনি ব্যবস্থা ছাড়া নতুন কোন প্রক্রিয়ার কথা বলা হয়নি। ক্ষতিপূরণের নির্দিষ্ট কোনও কথা বলা হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news