Breaking News
Home / TRENDING / ভাঙড়ে জয়ের বিজয় মিছিল

ভাঙড়ে জয়ের বিজয় মিছিল

নিজস্ব সংবাদদাতা, ভাঙড়:
টানা দেড় বছরের লড়াইয়ে জয়ী হয়ে বিজয় মিছিল করলেন ভাঙড়ের বাসিন্দারা। লাল আবির উড়িয়ে জয়ের আনন্দে মাতেন তাঁরা। রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ পাওয়ার গ্রিড প্রকল্পের সামণে হাড়োয়া রোডের উপর বিজয় মিছিল করেন এলাকার সাধারণ মানুষজন। আবির খেলার পাশাপাশি চলে দেদার নাচানাচিও। কার্যত প্রশাসনের বিরুদ্ধে টানা দেড় বছর লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছেন ভাঙড়বাসী। পাওয়ার গ্রিড প্রকল্প বন্ধ হয়েছে শেষ পর্যন্ত। ভাঙড়ের সাধারণ মানুষের দাবী মেনে পাওয়ার সাব স্টেশান হচ্ছে এলাকায়। ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকার মানুষজন ক্ষতিপূরণ পাবেন বলে সরকার পক্ষ জানিয়েছে। এ ছাড়া এলাকার সার্বিক উন্নয়ন ও কর্ম সংস্থানের দিকে ও নজর দেবে সরকার। আর এই নৈতিক জয় ছিনিয়ে নিয়েই জয়ের আনন্দে মেতে উঠেছেন ভাঙড় বাসী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *