Breaking News
Home / TRENDING / ব্রাসি হাউস ব্রাঞ্চে তল্লাশি ইডির, জিজ্ঞাসাবাদ ম্যানেজারকে

ব্রাসি হাউস ব্রাঞ্চে তল্লাশি ইডির, জিজ্ঞাসাবাদ ম্যানেজারকে

নিজস্ব সংবাদদাতা

 

নীরব মোদি আর্থিক কেলেঙ্কারি কাণ্ডে দেশজুড়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই। মোদির বেশ কয়েকটি শোরুমের পর এবার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বইয়ের ব্রাসি হাউস শাখায় তল্লাশি চালায় সিবিআই। এছাড়াও নীরব মোদি সংস্থার বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকদেরও জেরা করা হয়। পিএনবির আরও পাঁচ কর্মীদের সঙ্গেও কথা বলেছেন ইডি কর্তারা। এঁদের মধ্যে পিএনবির জিএমও রয়েছেন। রবিবার কলকাতা সহ দেশের ৪৫টি শহরে তল্লাশি চালান ইডি কর্তারা। প্রসঙ্গত, ৩১ জানুয়ারি নীরব মোদির ১১,৪০০ কোটি টাকার তছরুপ প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে তল্লাশি শুরু করে ইডি। ঘটনায় জড়িত ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর্থিক কেলেঙ্কারির অভিযোগে নীলব মোদি, তাঁর স্ত্রী এমি, মামা ও গীতাঞ্জলি জুয়েলার্সের মালিক মেহুল চোকসি এবং ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে নীরব ও মেহুলের পাসপোর্টও।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *