নীল বণিক:
দলের বেইমানদের শাস্তি পাওয়ার সময় এসে গিয়েছে। সম্প্রতি এক খোলা চিঠিতে এরকমই হুঁশিয়ারি দিলেন মাওবাদী নেতা আকাশ। আত্মসমর্পনকারী মাও নেতাদের উদ্দেশ্যে আকাশের বক্তব্য বিপ্লব একদিনে হয় না। বহু কমরেডের রক্ত অতীতে ঝরেছে। আরও ঝরবে। তার জন্য বিপ্লব বন্ধ হবে না।
সম্প্রতি জঙ্গল মহলের একসময়ের ত্রাস আকাশ একটি খোলা চিঠি জঙ্গল মহলের মানুষের উদ্দেশ্যে ছেড়েছেন। সেই চিঠিতে তৃণমূলের কড়া সমালোচনা করে জঙ্গল মহলের মানুষকে ফের বন্দুক ধরার অাবেদন জানিয়েছেন আকাশ। তিনি বলেছেন, দীর্ঘদিন চুপ করে বসে থাকা আমাদের ভুল হয়েছে। সেই ভুল ছেড়ে এখন বেরিয়ে আসতে হবে। মাও নেতা আকাশের এই চিঠি প্রকাশ্যে আসতেই প্রশাসনের অন্দরে আলোড়ন তৈরি হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news