নিজস্ব সংবাদদাতা, হুগলী:
সিঙ্গুরে বেআইনি মদ উদ্ধারে গিয়ে আক্রান্ত আবগারী দফতর ও বর্ধমান এক্সসাইজ ডিভিশনের আধিকারিকরা। ঘটনা সিঙ্গুর থানার গৌড়িবাটি গ্রামের। আবগারি দফতরের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়,আহত ছয় কর্মী। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি মদ উদ্ধার করতে সাত জনের একটি দল হানা দেয় গৌরীবাটি গ্রামে। কিন্তু তাঁরা সেখানে পৌঁছনো মাত্র প্রচুর জনতা সেখানে জড়ো হয়ে যায়।কিছু বুঝে ওঠার আগেই শুরু হয়ে যায় মার। তিনটি গাড়ি ভাঙচুর করা হয়, ঘটনায় ছয় কর্মী আহত হন। পরে সিঙ্গুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
এই ঘটনায় ৩৪৩০ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news