সংগ্রামপুর বিষ মদ কাণ্ডে ৪ অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা করল আলিপুর জেলা ও দায়রা আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে তাদের। ঘটনার মূল অভিযুক্ত খোঁড়া বাদশাকে অতিরিক্ত ২৫ হাজার টাকা ও ১০ বছরের জেলের সাজা শোনানো হয়েছে। সব সাজাই একসঙ্গে চলবে বলে জানিয়েছে আদালত। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিষমদ কাণ্ডে ৪ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। বেকসুর খালাস করা হয় ৬জনকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news