প্রসেনজিৎ মাহাতো :
বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে জয়জয়কার ভারতের। সোনা পেলেন সৌরভ চৌধুরি। ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগেও সোনা পেলেন হৃদয় হাজারিকা।
দুজনকেই হাড্ডাহাড্ডি লড়াই করে সোনা পেতে হয়। ০.১ পয়েন্টের জন্য বিশ্ব রেকর্ড হল না হৃদয়ের। আপশোস তো রয়েইছে। হৃদয়ের পয়েন্ট ১০.৩।
জুনে জার্মানিতে অনুষ্ঠিত জুনিয়র বিশ্বকাপেও সোনা পেয়েছিলেন হৃদয়। ফের সাফল্য। স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। লখিমপুর জেলার নারায়ণপুরের বাসিন্দা হলেন এই হৃদয়। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমে বিশ্বাসী। তার ফল পেলেন হাতেনাতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news