Breaking News
Home / TRENDING / বিলম্বিত বৈঠক, চন্দ্রগ্রহণ নয় তো!

বিলম্বিত বৈঠক, চন্দ্রগ্রহণ নয় তো!

সঞ্জয় সরকার

বলি হচ্ছে টা কি ! এটা কি পি সি সরকারের ম‍্যাজিক হচ্ছে নাকি ? এই বৈঠক ডাকলাম, আর এই বৈঠক ভ‍্যানিস হয়ে গেল। খুব ঘটা করে ডাকা হয়েছিল ২২ নভেম্বরের বৈঠক। ২০১৯ এ দিল্লি থেকে বিজেপিকে হঠাতে বিরোধী রাজনৈতিক দলগুলো নাকি শলাপরামর্শ করবে ঐ বৈঠকে। তা চন্দ্রবাবুর ডাকা বৈঠক হঠাৎ করে বাতিল করা হল কেন? শোনা যাচ্ছে এত ঢাকঢোল পিটিয়ে যে বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকে উপস্থিত থাকার ব‍্যাপারে অনীহা দেখিয়েছিল প্রথম সারির দলগুলো। চন্দ্রবাবুর ডাকা বৈঠককে সফল করতে আদাজল খেয়ে নেমেছিলেন স্বয়ং রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু সাফল‍্য নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় শেষমেশ বাতিল‌ই করতে হল দিল্লির বৈঠক। তবে মুখ বাঁচাতে চন্দ্রবাবু নাইডু যা বললেন তাতে পরিস্কার বিরোধীরা এখনও নিজেরাই ঘেঁটে ঘ। চন্দ্রবাবুর মতে, যেহেতু পাঁচ রাজ‍্যে বিধানসভা ভোট চলছে তাই ২২ তারিখের বৈঠকে সব বিরোধিদল উপস্থিত থাকতে পারবে না। এটাই যদি কারণ হয় তাহলে ২২তারিখ বৈঠক ডাকাই বা হয়েছিল কেন ? কারণ ঐ সময় যে পাঁচ রাজ‍্যে বিধানসভা ভোট চলবে সেতো অনেকদিন আগে থেকেই নির্দিষ্ট ছিল। তাহলে কেন খামোখা বৈঠক ডেকে মুখ পোড়ানো! তবে সোমবার নবান্নে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর অবশ‍্য চন্দ্রবাবু জানালেন যে ২২ তারিখের বৈঠক এখন বাতিল হলেও ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশন এর আগেই ঐ বৈঠক হবে। তখন সব বিরোধী দলগুলো উপস্থিত থাকবে। অত‌এব, আপনারা সবাই আপাতত অপেক্ষা করুন, বৈঠক আসছে!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *